রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ বুধবার সন্ধ্যার পরে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এর ফলে আজ বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু হচ্ছে। বুধবার দিবাগত ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানরা রোজা রাখতে শুরু করবেন।

এদিকে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ