ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি (১৬ ফেব্রুয়ারি) : চুক্তিতে নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৪ ফেব্রুয়ারি বাতিল করেছে সরকার। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ