মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ ফেব্রুয়ারি) : সংখ্যাগরিষ্ঠ দলের নেতাসহ মন্ত্রিপরিষদকে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব প্রস্তুতি রাখছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামীকালও যদি শপথ হয়ে যায়, আমাদের প্রস্তুতি আছে।’

তিনি বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শপথ অনুষ্ঠানের অন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ