ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ ফেব্রুয়ারি) : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করে বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব।

প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ