দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ অক্টোবর): ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ—এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম ‘এই সময়’। তবে এই আটকের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার রাজধানীর সাউথ এভিনিউ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে সমবেত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের শীর্ষস্থানীয় নেতারা।
VIDEO | Delhi: TMC chief Mamata Banerjee and party leaders sit on a dharna at a bus stand at South Avenue, detained by Delhi Police.#DelhiPolice #TMC #MamataBanerjee #DelhiNews
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/pNoqjY2qkg
— Press Trust of India (@PTI_News) October 10, 2026
এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির সংশ্লিষ্ট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং সেখান থেকেই আটকের এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মনোয়ারুল হক/
