ডিসেম্বরে গঙ্গা চুক্তি ও মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ হবে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ অক্টোবর): চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট করেছেন যে, এই নতুন গঙ্গা চুক্তিতে ১৯৭৭ সালের ঐতিহাসিক চুক্তির আদলে ‘গ্যারান্টি ক্লজ’ বা পানির সুনির্দিষ্ট নিশ্চয়তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান।

মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা ব্যারেজের দৃশ্যমান কাজ শুরু হবে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে আগামী বছরই এর মূল বাস্তবায়ন কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত কৌশলগত ও মাস্টারমাইন্ড প্রজেক্ট। এই প্রকল্পগুলোর সুফল পাবে দেশের মোট জনসংখ্যার প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ। ইতিমধ্যে পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান করার বিষয়টি একনেকে অনুমোদিত হয়েছে এবং আগামী মার্চ মাসের যেকোনো সময়ে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ