সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনায় ১৭ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ অক্টোবর): সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া খতিয়ে দেখে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ দিতে সম্পাদক, প্রবীণ সাংবাদিক এবং গণমাধ্যম সংগঠনের শীর্ষ ব্যক্তিদের নিয়ে ১৭ সদস্যের একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত ৫ অক্টোবরের এক সরকারি প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনুষ্ঠানিক চিঠি হাতে পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে কমিটির সদস্যদের খসড়া আইনটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে।

কমিটিতে স্থান পেয়েছেন যারা

প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম এবং বিভিন্ন জাতীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা এই কমিটিতে জায়গা পেয়েছেন।

১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি:

মাহফুজ আনাম — সম্পাদক, দ্য ডেইলি স্টার

মতিউর রহমান চৌধুরী — সম্পাদক, দৈনিক মানবজমিন

নুরুল কবীর — সম্পাদক, দ্য নিউ এজ

দেওয়ান হানিফ মাহমুদ — সম্পাদক, দৈনিক বণিক বার্তা

মারুফ কামাল খান — সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ

শফিকুল আলম — সম্পাদক, দৈনিক ওয়াদা

আবদুস সালাম — চেয়ারম্যান, একুশে টেলিভিশন

কামাল আহমেদ — সাবেক চেয়ারম্যান, গণমাধ্যম সংস্কার কমিশন

কাদের গনি চৌধুরী — প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

হাসান হাফিজ — সভাপতি, জাতীয় প্রেস ক্লাব

শহীদুল ইসলাম — সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)

ইলিয়াস হোসেন — বার্তা সম্পাদক, আরটিভি

মোস্তফা আকমল — প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

আবু সালেহ আকন — সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

শাহীন চৌধুরী — সম্পাদক, এবিনিউজ২৪.কম

শরিফুজ্জামান পিন্টু — সম্পাদক, রাজনীতি.কম

দৌলত আক্তার মালা — সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)

এই ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে একমাত্র নারী প্রতিনিধি হিসেবে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা।

সরকারি ওই আদেশে বলা হয়, সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ চূড়ান্ত করার আগে গণমাধ্যম খাতের মূল অংশীদারদের মতামত ও ভাবনাগুলো সংগ্রহ করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

নির্ধারিত সাত দিনের মধ্যে প্রস্তাবিত খসড়ার বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিশদ পর্যালোচনা শেষে কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের নিকট হস্তান্তর করবে।

 

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ