জনগণের জীবনযাত্রা ও নিরাপত্তা চরম সংকটে রয়েছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ অক্টোবর): দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ ভালো অবস্থায় নেই। বর্তমান পরিস্থিতিতে মানুষের কেবল অন্ন ও বস্ত্রের সংকটই নয়, বরং তাদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তাও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন ‘মজলিসুল মুফাসসিরীন’-এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে আলেম সমাজকে নিয়ে এক ওয়াজ ও সতর্কবার্তায় তিনি বলেন, দু’-এক জন ব্যক্তির ব্যক্তিগত ভুলের দায় পুরো আলেম সমাজের ওপর চাপানো সম্পূর্ণ অবিচার ও অনভিপ্রেত।
এ সময় সাম্প্রতিক একটি বিষয় তুলে ধরে ডা. শফিকুর রহমান আরও জানান, জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর পরিপন্থী একটি আইন পাস করা হয়েছে। এই আইনটি সংশোধনের জন্য দেশের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনটির সংশোধনের লক্ষ্যেই এর যৌক্তিক সমালোচনা করতে হবে।
মনোয়ারুল হক/
