স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
প্রতিনিধি (মুন্সীগঞ্জ), এবিসিনিউজবিডি, (১৯ আগস্ট): স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ৬টায় তাকে প্যারেলে মুক্তি দেওয়া হবে। এরআগে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মেয়ে তানি দীপা বলি। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে জানানো হয় ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি কথা বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়ের জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, এদিন দুপুর ১২ টার দিকে মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। মায়ের কথা বলে মেয়ে দীপাবলি কারাগার থেকে বের হওয়ার পরই দীপু মনিকে প্যারোলে ৪ দিনের মুক্তির জন্য আবেদন করেন। তিনি আর জানান আগামীকাল মুক্তি পাওয়ার পর সকালে কলাবাগান বাসভবনে দীপু মনি তার স্বামী মৃতদেহ দেখবেন। পরে আজাদ মসজিদে তার নামাজে জানাজা হবে এবং শেষে বনানী গোরস্থানে দাফন করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
মনোয়ারুল হক/
