কারাকোরামে তুষারধস, ব্রড পিক অভিযানে ১০ পর্বতারোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের অন্যতম কঠিন ও উচ্চতম শৃঙ্গ ব্রড পিকে ভয়াবহ তুষারধসের কবলে পড়েছেন ১০ জন অভিযাত্রী।

বৃহস্পতিবার আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ দলটির নেতৃত্বে থাকা নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাসহ এই দলে নেপাল, পাকিস্তান, ওমান, চীন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতায় অবস্থিত ব্রড পিক পৃথিবীর ১২তম এবং কারাকোরাম রেঞ্জের তৃতীয় সর্বোচ্চ পর্বত হিসেবে পরিচিত, যার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চূড়াটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং।

পাকিস্তানের আলপাইন ক্লাব সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে অভিযান চলাকালে আচমকা তুষারধস নেমে আসে। দলটির পরামর্শক স্যামসন শারাফের শেয়ার করা জিপিএস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। জিপিএস ডেটার প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, ধসের কবলে পড়ে আমেরিকান পর্বতারোহী ম্যালরি গেইস ৫৪৩ মিটার নিচে ছিটকে পড়েন এবং ওমানের অভিযাত্রী নাধিরা আল হারথির ক্ষেত্রে এই ব্যবধান ছিল প্রায় ১ হাজার ৬৫১ মিটার।

নাসার ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ২০১২ সালের মার্চ পর্যন্ত এই শৃঙ্গে মোট ৪০৪ বার সফল সার্থক অভিযান পরিচালিত হলেও চূড়া জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন অভিযাত্রী। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা ও উদ্বেগের মধ্য দিয়ে সময় পার হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ