মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর): ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আবারও রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তারা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বর অবরোধ করেন।
একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় পুরো এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মনোয়ারুল হক/
