সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর): রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পরিপন্থী কর্মকাণ্ড এবং আলোচিত বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে পরিকল্পনা এবং ওই ঘটনায় জড়িতদের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটকের পর সাবেক এই সেনা কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ