তাহসিফ সাউরির মৃত্যু: সঙ্গে থাকা তরুণী আটক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর): সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর রহস্যজনক মামলায় দিশা নামের এক তরুণীকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপাশি, এ মামলায় চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।
টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ গণমাধ্যমকে জানান, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে দিশা নামক ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে, মধ্যরাত থেকেই রিমান্ডে থাকা দীপকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা।
তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আনা অভিযোগের ভিত্তিতে, তার ছায়ার মতো সঙ্গে থাকা জুনিয়র বন্ধু দীপকে প্রথমে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার পেছনের কারণগুলো সম্পর্কে পুলিশকে বিস্তারিত তথ্য দেন দীপ।
মনোয়ারুল হক/
