মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (২৮ জুলাই) : মাদকের ভয়াবহ গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে নিয়ে একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, মাদকের মূলোৎপাটন করা সম্ভব হলে সমাজের অর্ধেকের বেশি সমস্যার সমাধান আপনাআপনি হয়ে যাবে। দেশ থেকে চিরতরে মাদক বিদায় করতে বর্তমান সরকার আন্তরিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি এ সময় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন এবং জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ