পরীক্ষার সুযোগ পাচ্ছেন এক-দুই বিষয়ে অকৃতকার্যরা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ অক্টোবর): চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুরো একটি বছর অপেক্ষা না করে আগামী এক মাসের মধ্যেই কেবল ওই নির্দিষ্ট বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। সম্প্রতি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ কার্যক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে উভয়ই পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ পুনর্বীক্ষার সুযোগ চালুর ঘোষণা দেন।

সাধারণ নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমানের কিংবা এইচএসসি পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে সাধারণত পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। পরের বছরের মূল পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য বিষয়গুলোর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকত এবং ইচ্ছা করলে সব বিষয়েও পুনরায় অংশ নেওয়া যেত। কিন্তু মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পুরো একটি বছর মূল্যবান সময় অপচয় করতে হয়, যা তাদের শিক্ষাজীবনের স্বাভাবিক গতিশীলতা ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত করে এবং তাদের মানসিক ওপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করে। শিক্ষার্থীদের এই বিশেষ পরিস্থিতি ও ভোগান্তির কথা গভীরভাবে বিবেচনা করেই এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের খুব দ্রুত সময়ের মধ্যে আবার পরীক্ষায় অংশগ্রহণের এই যুগান্তকারী সুযোগ করে দেওয়ার কথা জানানো হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ