বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ জুলাই) : দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে নিজের দৈনন্দিন কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

আজ সকাল সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদানস্থলে নিয়ে যায়। এরপর পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি সরাসরি নিজের কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও সামগ্রিক বিষয় সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ