প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুন) : মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর ব্যানারে গুম ও নির্মম হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন পরিবেশে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের লবিতে এই বিশেষ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন সরাসরি গ্যালারিতে বসে দেখার সুযোগ পান সংগঠনটির প্রতিনিধিরা।

রবিবার দুপুরে জাতীয় সংসদের ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারি’তে বসে ‘মায়ের ডাক’-এর ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে উপস্থিত ছিলেন এবং অধিবেশন শেষে তিনি নিজে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ