শিশু রামিসা হত্যা: ১ সপ্তাহের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করার নির্দেশ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ মে) : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাটের খাটের নিচ থেকে আবদুল হান্নান মোল্লা ও পারভিন বেগম দম্পতির মেয়ে রামিসা আক্তারের মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতার সোহেল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ