হাম ও উপসর্গে সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ মে) : হাম ও হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৭৪ জন।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ