ইউরোপের ‘দায়িত্বহীন’ অবস্থানের কড়া সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ মে) : ইরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপীয় কয়েকটি দেশের দায়িত্বজ্ঞানহীন অবস্থানের কড়া সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (২ মে) রাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।

আলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসনের রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। আরাগচি বলেন, চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত বন্ধের প্রচেষ্টা চলছে এবং এই প্রক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, কিছু ইউরোপীয় দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুরনো ও ভুল অভিযোগ বারবার তুলে ধরছে, যা গঠনমূলক নয়।

আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি আরও বলেন, এসব দেশের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহির আওতায় আনা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ