বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (২ মে) : সিলেটে বাইয়ারপাড়খ্যাত বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে মাসুকগঞ্জবাজারে নদী খননের কাজটি উদ্বোধন করেন তিনি। ১৯৭৮ ও ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত অংশে হাতে কোদাল নিয়ে মাটি কেটে খনন প্রকল্পের উদ্বোধন করেন।

এর আগে তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি বাসিয়া নদীর পাড়ে পৌঁছালে সেখানকার মানুষজন ব্যান্ডপার্টি বাজিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

সিলেটের সুরমা থেকে কুশিয়ারা নদীতে মিলিত হওয়া বাসিয়া নদীটি দখল-দূষণে প্রায় অচল। এ নদী আবার সচল হলে সিলেটসহ চার উপজেলার কৃষিতে প্রাণ ফিরবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বাসিয়া নদীর প্রায় সাড়ে ২৩ কিলোমিটার অংশ ১২ কোটি টাকা ব্যয়ে খনন করা হবে। নদীটি প্রায় দেড় থেকে দুই মিটার গভীর করা হবে। এর ফলে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় ৯০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। চাষাবাদের আওতায় আসবে প্রায় ২০ হাজার হেক্টর জমি।

নদী খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করে একটি সংক্ষিপ্ত জনসভা করার কথা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ