দিল্লিতে ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ মে) : দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের দুই সিনেমা। সিনেমা দুটি হলো–‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’। নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
এতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়া। আগামী ৫ মে স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে। শিগগিরই বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি।
অন্যদিকে তৌফিক এলাহী পরিচালিত ‘নীলপদ্ম’ চলচ্চিত্রটি দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, পরিচয় ও অধিকার নিয়ে নির্মিত একটি গভীর ও সংবেদনশীল গল্প। এতে অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু, সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শহীদ আলী ও এ কে আজাদ সেতু। আগামী ৬ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে।
মনোয়ারুল হক/
