ফের যুদ্ধের দামামা: রণপ্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১ মে) : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার, গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেন্টকমের কয়েকটি ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। জানা গেছে, রণতরিটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে।

এদিকে যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
তবে বিভিন্ন সংস্থার ধারণা, প্রকৃত ব্যয়ের পরিমাণ ঘোষিত হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ