সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ এপ্রিল) : ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন ইউনিভার্সিটির (ডিএসসিইউ) রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মি. মাইকেল রেমবোল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়।

আইএসপিআর সূত্র জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং (আইসিবি) বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ