প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (নরসিংদী), এবিসিনিউজবিডি, (২৬ এপ্রিল) : সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি না, তাও যাচাই করা হচ্ছে। সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড-ডে মিলের কার্যক্রম ও নজরদারি চলমান আছে। কোনো অবস্থাতেইে যেন মিড-ডে মিলের কারণে শিশুরা অসুস্থ্য না হয়, সেজন্য সাপ্লায়ারদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী নরসিংদীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ