জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ এপ্রিল) : জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস হয়।

পাস হওয়া এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বলেন- সরকার গুমের বিচার চায় না, তাদের উদ্দেশ্য বলি, আইনটা পড়ে দেখেন।

গুমের অপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ