এক-এগারোর রূপকার মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ মার্চ) : এক-এগারোর সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবেক এই সেনা কর্মকর্তা এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরে তিনি অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লে. জেনারেল হন।

সমন্বয় কমিটির অধীনেই এক-এগারোর দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করা হয়। এরপর তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়ায় তখনকার আওয়ামী লীগ সরকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দলের সভাপতিমণ্ডলীর সদস্যও হন মাসুদ উদ্দিন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ