ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ মার্চ) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানার ওসিকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপ-পুলিশ কমিশনার আমীর খসরুর সই করা অফিস আদেশে বলা হয়, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে অফিস আদেশে।
মনোয়ারুল হক/
