সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকা থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে আটককৃত এই তিনজন মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক করার সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

আলাপকালে তারা আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা কী, সে বিষয়ে শাখাওয়াত মুনের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন।

প্রশ্নের জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত রয়েছেন।

কথোপকথনের পর আটক তিনজনকে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।

কর্মজীবনে কে এম শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পদে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বে তাকে পিআইবির ওই দায়িত্ব থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ছাত্রদল নেতাকর্মীদের মাধ্যমে হস্তান্তর করা এই তিন ব্যক্তি বর্তমানে তাদের হেফাজতেই রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ