শ্রীপুরে জয় বাংলা স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৪ মার্চ) : মাগুরার শ্রীপুরে ঈদের নামাজ পড়ে ফেরার পথে সময় জয় বাংলা স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের ৫ যুবকের জয় বাংলা স্লোগানের ও বিএনপি নিয়ে কটুক্তি কর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই তা ভাইরাল হয়। ওইদিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা হয়। এই মামলার সূত্র ধরেই ওই দুই যুবকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।

এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ