চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ মার্চ) : রাজধানীর বাঙলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মীরা এই উপহার নিয়ে যান।

শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিকস এবং তার নানির জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।

কিছুদিন আগে বাঙলা কলেজের সামনে ভাসমান চায়ের দোকানে ফাতেমা তার নানিকে সহায়তা করতে এসে রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসাসেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ