রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ মার্চ) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে প্রথমে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ‘না না না’ বলে প্রতিবাদ করতে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা রাষ্ট্রপতির অভিশংসন চান। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।

রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করেন বিরোধী দলের সদস্যরা।

এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি, চলবে না এবং জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করাসহ’ বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়।

স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ