হরমুজ প্রণালিতে মাইন বসালো ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১১ মার্চ) : বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে ইরান সীমিত পরিসরে মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। গত কয়েক দিনে গুটিকয়েক মাইন স্থাপন করা হয়েছে, তবে ইরানের হাতে এখনো বিপুল ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ রয়েছে বলে জানা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) প্রণালির নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় রয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক–পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, ইরান যদি মাইন বসিয়ে থাকে তবে তা দ্রুত সরিয়ে নিতে হবে, নইলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে।

পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্টের নির্দেশে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রণালির কাছে ইরানের মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করছে। সেন্টকমের দাবি, ইতিমধ্যে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ