পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : পুলিশের চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) এবং তিন জেলা তিন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মপ্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ