ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল।

মঙ্গলবার (১০ মার্চ) জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে পৌঁছাবে।

ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে।

এর আগে, গত রবিবার জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এ জ্বালানি তেল পাঠাচ্ছে ভারত।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ