ইরানের নতুন সর্বোচ্চ নেতার ক্ষমতায় থাকা নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশিদিন ক্ষমতায় টিকতে পারবেন না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প আরও বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে।

তিনি বলেন, তাকে (ইরানের সর্বোচ্চ নেতা) আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকতে পারবে না।

এর আগে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ