নারী দিবসে কোনালের ‘নারী যায় বাড়ি’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ মার্চ) : আজ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের একটি নতুন গান প্রকাশ হচ্ছে। গানের শিরোনাম ‘নারী যায় বাড়ি’। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন অন্তরা রহমান ও মাশা ইসলাম। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গানটিতে সুর দিয়েছেন পিলু খান। আর সংগীত আয়োজন করেছেন মীর মাসুম।

আজ নারী দিবসে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। গানটির অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ান। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো ছেলের ঘর। তার নিজের ঘর কি কখনো খুঁজে পান? চিরন্তন এ প্রশ্ন নিয়ে লেখা হয়েছে গানটি।’

পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সঙ্গে চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সে তালিকায় আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

গানটি নিয়ে কোনালের মন্তব্য, ‘একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি। জঙ্গী ও পিলু ভাইয়ের মতো বরেণ্য মানুষের সান্নিধ্য আমার জন্য পরম পাওয়া।’

নারী যায় বাড়ি গানের ভিডিও আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পাবে। শোনা যাবে একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ