ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ মার্চ) : ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধকে সমর্থন করতে অস্বীকৃতি জানানোর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সতর্ক করে দিয়েছেন যে, তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ এখন চাপের সম্মুখীন।
স্টারমার সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি সাহায্য করেননি… আমি কখনও ভাবিনি যে আমি এটা দেখতে পাব। আমি কখনও ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব’।
দুই দেশের মধ্যে সম্পর্ক নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে, এটা একটা আলাদা জগৎ। এটা কেবল তোমার দেশের সঙ্গে আমাদের আগে যে সম্পর্ক ছিল, তা অনেক আলাদা’।
ট্রাম্প বলেন, তিনি কখনও আশা করেননি যে একসময়ের ‘সবচেয়ে শক্তিশালী’ জোটগুলিকে এত চাপের মুখে পড়তে হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনার জন্য ওয়াশিংটন আর ব্রিটেনের উপর নির্ভর করে না উল্লেক করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘এটা কোনো ব্যাপার না, কিন্তু (স্টারমার) এর সাহায্য করা উচিত ছিল… তার করা উচিত ছিল’। – আল-জাজিরা
মনোয়ারুল হক/
