বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক (যশোর), এবিসিনিউজবিডি, (৩ মার্চ) : দোলযাত্রা বা দোল পূর্ণিমার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির কারণে মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনিবুর রহমান জানান, এক দিনের আমদানি-রপ্তানি বন্ধে সরকার ১৮ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ পালিত হয়। এ উৎসবের কারণে আমদানি-রপ্তারি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ