প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজ, ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান-জাহিদ-সুজাউদ্দৌলা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২ মার্চ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও ডেপুটি প্রেস সেক্রেটারি পদে ৩ জনসহ মোট চার জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।
নতুন নিয়োগ পাওয়া ডেপুটি প্রেস সেক্রেটারিরা হলেন- জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও সুজাউদ্দৌলা।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত হিসেবে তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
মনোয়ারুল হক/
