স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ মার্চ) : আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, রোববার (১ মার্চ) রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভির প্রেমিকা ইফফাত আরা তিথি ও মা শিউলিসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বলা হয়, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন।

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ সময় বিষয়টি আড়ালে থাকলেও ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে, দাম্পত্য জীবনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ