‘মব’ সৃষ্টি করে সমবায় শিল্প সমিতির কার্যালয় ও দোকান দখল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ মার্চ) : দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে ‘মব’ সৃষ্টি করে নিউ মার্কেটে থাকা সরকারি তিনটি দোকান দখলের পর নতুন করে দখল করে নেয়া হলো মতিঝিলে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর কার্যালয়। এসব দখলের নায়ক বিএনপি নেতা মকবুল হোসেন সর্দার। আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি ছিলেন যুব মহিলা লীগ নেত্রী স্ত্রী জান্নাত জাহান চামেলী ওরফে লুনা হোসেনের ক্ষমতায় ক্ষমতাধর। আর এখন তিনি নিজেই বিএনপির ক্ষমতায় বেপরোয়া।

রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইফনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর নির্বাচিত সভাপতি লিপিকা দাস গুপ্তা। তিনি বলেন, চলতি বছরের ২৫ ফেব্র“য়ারি রাজধানীর মতিঝিলস্থ সমবায় ব্যাংক ভবনে অবস্থিত বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর কার্যালয়ে বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন সর্দারের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী ‘মব’ সৃষ্টি করে হামলা ও ভাংচুর চালিয়ে টাকা লুট করে নেয়ার পর তাকে (লিপিকা দাস গুপ্তা) মারধর করে। এক পর্যায়ে সভাপতিকে বের করে কার্যালয়টিতে তালা লাগিয়ে দেয়। বিষয়টি জানিয়ে মতিঝিল থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশের পক্ষ থেকে তাদের অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে লিপিকা দাস গুপ্তা আরো অভিযোগ করে বলেন, রাজধানীর মতিঝিল থেকে ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকার ভয়ংকর সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যাক্তি হচ্ছেন মকবুল হোসেন সর্দার। তার স্ত্রী জান্নাত জাহান চামেলী ওরফে লুনা হোসেন নিউমার্কেট-ধানমন্ডি থানা এলাকার মহিলা যুবলীগ নেত্রী। আর তিনি বিএনপি নেতা। পতিত আওয়ামী লীগ সরকার আমলে মকবুল হোসেন সর্দার ছিলেন স্ত্রীর ক্ষমতায় ক্ষমতাধর। আর এখন বিএনপির নেতা হিসেবে ক্ষমতাধর। স্ত্রীর ক্ষমতায় গত ১৫ বছরে নিঊমার্কেট ব্যবসায়ী সমিতি নিয়ন্ত্রনের মধ্য দিয়ে বেশ কয়েকটি দোকান দখল করে নেন। নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড ও ধানমন্ডিতে করেছেন নীরব চাঁদাবাজি ও দখল বাণিজ্য। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দখল করে নেন জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর কার্যালয়। শুধু তাই নয়, প্রতি মাসে নিউ মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদাও নেন তিনি, যা আগে নিতেন স্ত্রী লুনা হোসেন। লিপিকা দাস গুপ্তা দখল করে নেয় মতিঝিলস্থ বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর কার্যালয় ও এই প্রতিষ্ঠানের নিউমার্কেটে থাকা দোকান উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোর দাবি জানান। রাজনৈতিক পরিচয়ে এই সন্ত্রসী দম্পতির সব-অপকর্মের বিচার দাবি করেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ