আইজিপি হলেন আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ফেব্রুয়ারি) : পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাগেরহাট জেলার সন্তান আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা চাকরি হারিয়েছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ