কারিকুলাম পরিবর্তন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ ফেব্রুয়ারি) : দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না, বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কারিকুলাম নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে।’

তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময়ে শিক্ষা খাতের কথা তুলে ধরে বলেন, ‘২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকলও প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে বিশ্বাস করি না।’

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ