সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ফেব্রুয়ারি) : প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মা-বাবার কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার রাতে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সমাধিস্থলে যান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান।

এদিকে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিন সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেওয়ার আগে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও মা-বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ