ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ ফেব্রুয়ারি) : সরকারি ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির কোনো সংসদ সদস্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের প্রথম সভা এই সিদ্ধান্ত হয়।
শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই সভা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
মনোয়ারুল হক/
