ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জয়
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, তারেক রহমান ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
আংশিক ফলাফলে তারেক রহমান ৩৫ হাজার ৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি।
মনোয়ারুল হক/
