ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ