ভোটের আনন্দে মজেছেন আশরাফুল, নারী দলের মারুফা এবং ক্রীড়াঙ্গনের অনেকে
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ ফেব্রুয়ারি) : ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’ ভোটদানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই ক্যাপশন লিখেছেন মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার (১২) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তার মতোই ভোটের আনন্দে মজেছেন মারুফা আক্তার এবং ক্রীড়াঙ্গনের অনেকে।
নারী ক্রিকেট দলের মারুফা দুটো ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, ‘আলহামদুল্লিলাহ, জীবনের প্রথম ভোট দিলাম।’
বাংলাদেশকে যুব বিশ্বকাপে জেতানো অধিনায়ক আকবর আলীও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।
মনোয়ারুল হক/
