প্রথম ২ ঘণ্টায় ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। শুরুতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ঢাকা-৪ আসনের দনিয়া কলেজে প্রথম দুই ঘণ্টায় নারী ও পুরুষ উভয় ক্ষেত্রে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না।

এই কেন্দ্রের ৪টি বুথে সরেজমিনে দেখা যায়, পোলিং অফিসার ও পোলিং এজেন্টরা অলস সময় পার করছেন। একজন, দুইজন করে ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন।

নারীদের একটি বুথে ৪৪৯ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ২৮টি ভোট পড়েছে, অন্য একটি বুথে ৪৬৮ ভোটারের মধ্যে ৬৫টি ভোট পড়েছে। পুরুষদের একটি বুথে ভোট পড়েছে ৫০টি, যেখানে মোট ভোটার সংখ্যা ৪২৯ জন। পুরুষদের আরেকটি বুথে ৫৬৩ ভোটারের মধ্যে ৫৫টি ভোট পড়েছে।

ভোটার কম হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ভোট দিতে আসা আলমগীর হোসেন বলেন, ‘বুধবার কিছু ঘটনায় মানুষের মনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবাই হয়তো পরিস্থিতি দেখছেন। যদি এরকম শান্তিপূর্ণ পরিবেশ থাকে, ভোটার অনেক বাড়বে।’

দনিয়া কলেজে ভোটার উপস্থিতি কম হলেও নারায়ণগঞ্জ-৫ আসনের নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল সাড়ে ৮টার দিকে এই কেন্দ্রের বিভিন্ন বুথে বিশেষ করে পুরুষদের লম্বা লাইন দেখা গেছে।

সৌজন্যে: খবরের কাগজ

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ